এশিয়া কাপ ২০২৫

এক পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

এক পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। শ্রীলঙ্কার আমন্ত্রণে আগে ব্যাট করবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার সিদ্ধান্তে বাংলাদেশ অধিনায়ক লিটন অবশ্য বললেন, পিচ দেখে ভালোই মনে হচ্ছে তার। তাই আগে ব্যাটিং করতে তেমন সমস্যা নেই তাদের। আগের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন লিটন। রান তাড়ায় হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। আসরে এটি শ্রীলঙ্কার প্রথম ম্যাচ।

বিজ্ঞাপন

হংকংয়ের বিপক্ষে ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। আজ খেলছেন না তাসকিন আহমেদ। তার জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন