বিশ্বকাপ ফাইনালে মাঠে সংঘর্ষ

আর্জেন্টিনার ফুটবলার পারেদেস ১০, মোলিনা ৯ ম্যাচ নিষিদ্ধ

আর্জেন্টিনার ফুটবলার পারেদেস ১০, মোলিনা ৯ ম্যাচ নিষিদ্ধ

বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় আর্জেন্টিনার আরও কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাকেও শাস্তি দেওয়া হয়েছে।

স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারায় আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার পর নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই ঘটনায় স্পেনের গাভিকে মাটিতে ফেলে দেন পারেদেস। পরে স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরতেও দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

ফিফার ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পারেদেসকে ১০ ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। সতীর্থ নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। স্পেন অধিনায়ক রদ্রিকে আঘাত করার মধ্য দিয়ে সংঘর্ষের সূত্রপাত করেন মোলিনা।

আর্জেন্টিনার থিয়াগো আলমাদাকে এক ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। দলের কর্মকর্তা রবার্তো আয়ালাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। স্পেনের গাভিকেও এক ম্যাচ নিষিদ্ধ ও ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।

এছাড়া বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত ব্যানার প্রদর্শনের ঘটনাতেও শাস্তি পেয়েছে আর্জেন্টিনা। বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মোট ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞাগুলো খেলোয়াড়দের নিজ নিজ দলের পরবর্তী ম্যাচগুলোতে কার্যকর হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন