ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। কোয়ার্টার ফাইনালে টমি পলকে ৬-০, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে এই আসরে টানা তৃতীয়বারের মতো শেষ চারের টিকিট কেটেছেন স্প্যানিশ তারকা। মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। স্বদেশি ম্যাডিসন কি-কে ৬-৭ (৬), ৬-৪, ৬-১ গেমে হারিয়ে শেষ আটে উত্তীর্ণ হয়েছেন গফ।
প্রথম দুটি সেটে আলকারাজ পলের ওপর আধিপত্য বিস্তার করেছিলেন। তৃতীয় সেটে পল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও লাভ হয়নি। ম্যাচ জিতে আলকারাজের ভাষ্য, ‘দিনটি অসাধারণ ছিল। আমি আত্মবিশ্বাসের সঙ্গে খেলে গেছি। এভাবে খেললে জয় আসবেই।’
সেমিফাইনালে কাল শুক্রবার ইতালির লরেঞ্জো মুসেত্তির মুখোমুখি হবেন আলকারাজ। অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সেস টিয়াফোকে ৬-২, ৪-৬, ৭-৫, ৬-২ গেমে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছেন মুসেত্তি। মুসেত্তি দুর্দান্ত ফর্মে আছেন। তিনি গত বছর উইম্বলডনের সেমিফাইনাল খেলেছিলেন। সেমিফাইনালে লড়াই হবে জমজমাট।
সেমিফাইনালে গফ মুখোমুখি হবেন মিরা আন্দ্রেভা ও লইস বইসনের একজনের। গতকাল অন্য কোয়ার্টারে লড়াই করার কথা এ দুজনের। মেয়েদের র্যাংকিংয়ের দ্বিতীয় বাছাই গফ এর আগে ২০২৩ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন। ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেনেই খেলেছিলেন ফাইনাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

