বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় অ্যাথলেটিক্সে রেকর্ড ১৬ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার। সাবেক বাস্কেটবল খেলোয়াড় পাবনার ছেলে নাইমুর রহমানের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এই অ্যাথলেট। নাইমুর বিকেএসপিতে শিরিনের ক্লাসমেট ছিলেন।
আগামী ৩ অক্টোবর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে পড়ার সুবাদে নাইমুরের সঙ্গে পরিচয় হয়। এরপর ভালো লাগা থেকে পরিণয়।
বিজ্ঞাপন
শিরিন জানান, ‘নাইমুর রহমান ও আমি বিকেএসপিতে এক ক্লাসেই পড়েছি। সেখান থেকে সখ্য। এখন বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছি। সবার কাছে তাই দোয়া চাই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

