ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে প্রথম দেখায় ব্রাইটনের মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফিরেছিল ম্যানসিটি। ফিরতি দেখায় সে হারের প্রতিশোধ নিতে পারল না পেপ গার্দিওলার দল। এ যাত্রায় ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টারের ক্লাবটি।
ইতিহাদ স্টেডিয়ামে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ম্যানসিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের কল্যাণে ১১ মিনিটে আনন্দের উপলক্ষ্য আসে সিটিজেনদের ডাগআউটে। স্পট কিক থেকে জাল কাঁপান হাল্যান্ড। ২১তম মিনিটে ব্রাইটনকে ম্যাচে ফেরান এস্তুপিনান। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে উমর মারমুশের কল্যাণে ফের এগিয়ে যায় ম্যানসিটি। বিরতি থেকে ফেরার তিন মিনিটে মাথায় স্বাগতিক ডিফেন্ডার খুশানভের আত্মঘাতি গোলে সমতায় ফেরে ব্রাইটন। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে ফিরে গেছে তারা।
এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল ম্যানসিটি। টেবিলের পাঁচে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪৮ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে সাতে আছে ব্রাইটন। যথারীতি শীর্ষে অবস্থান করছে লিভারপুল। রেডদের সংগ্রহ ৭০ পয়েন্ট। ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

