ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটনের মাঠে জয় বঞ্চিত লিভারপুল

এভারটনের মাঠে জয় বঞ্চিত লিভারপুল

অন্য দলগুলো থেকে একটি ম্যাচ কম খেলেছিল লিভারপুল। বাজে আবহাওয়ার কারণেই স্থগিত হয়েছিল ম্যাচটি। এই ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানটা আরো শক্ত করতে পারত দ্য রেড শিবির। কিন্তু সে আশায় গুড়ে বালি। উল্টো এভারটন ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট খুইয়েছে ‘অল রেড’রা। লড়াই অমীমাংসিত থেকে যায় ২-২ গোলে।

বিজ্ঞাপন

লিভারপুলের জার্সি গায়ে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও দুর্বার ফর্মে থাকা মোহাম্মদ সালাহ। আর এভারটনের হয়ে গোল এনে দেন বেতো ও জেমস তারকোফস্কি।

তবে মাথা গরমের ম্যাচ শেষে মারামারি করে লাল কার্ড দেখেন চার ফুটবলার। লিভারপুলের কার্টিস জোন্সের সঙ্গে লাল কার্ড পান কোচ আর্নে স্লট ও সহকারী কোচ সিপকে হালশফ। আর এভারটন থেকে লাল কার্ড পেয়েছেন আবুদলাই দুকুরে।

মার্সিসাইড ডার্বি ম্যাচটা মাঠে গড়ানোর কথা ছিল গত ডিসেম্বর। কিন্তু ঝড়ের কারণে পিছিয়ে যায় ম্যাচটি। কিন্তু অবশেষে বুধবার রাতে দুদল মাঠে নামলেও জিততে পারেনি কেউ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন