কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে রায়ান রিকেলটনের ডাবল সেঞ্চুরি ও টেম্বা বাভুমা-কাইল ভারানের সেঞ্চুরিতে চাপের মুখে আছে পাকিস্তান। এই রিপোর্ট লিখার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪৯৪ রান। ২৪০ রানে অপরাজিত আছেন রিকেলটন।
আগের ৯ টেস্টে সর্বোচ্চ ১০১ রানের ইনিংস খেলেন রিকেলটন। এবার সেটাকে ছাড়িয়ে অনেকদূর নিয়ে গেলেন। ক্যারিয়ারের প্রথম যাবল সেঞ্চুরি করার পথে বাভুমার সঙ্গে চতুর্থ উইকেটে ২৩৫ রানের জুটি গড়েন। সালমান আলি আগার বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেওয়ার আগে ১০৬ রানের ইনিংস খেলেন বাভুমা। এরপর অল্প সময়ের মধ্যে ডেভিড বেডিংহামও ফিরে যান।
ষষ্ঠ উইকেটে কাইল ভারানেকে নিয়ে ১৪৮ রানের আরও একটি জুটি গড়েন রিকেলটন। এই জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন ভারানে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাওয়ার পর আর কোনো রানের দেখা পাননি ভারানে। ব্যক্তিগত ১০০ রানে আগার তৃতীয় শিকারে পরিণত হন তিনি। এর আগে উদ্বোধনী জুটিতে ৬১ রান যোগ করেন রিকেলটন ও এইডেন মার্করাম। ১৭ রান করে আউট হন মার্করাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

