চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন বিতর্ক

ইংল্যান্ডের ম্যাচে বাজল ভারতের জাতীয় সংগীত

ইংল্যান্ডের ম্যাচে বাজল ভারতের জাতীয় সংগীত

টুর্নামেন্ট মাঠে গড়ানোর পর থেকেই চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গী হয়েছে বিতর্ক। বাংলাদেশ-ভারত ম্যাচ ব্রডকাস্ট চলাকালে চ্যাম্পিয়নস ট্রফিতে লোগোতে থাকা ‘পাকিস্তান’ লেখাটি ছিল না। তাতে তৈরি হয়েছিল বিতর্ক। এর সমাধান আসার আগেই নতুন বিতর্ক তৈরি হয়েছে জাতীয় সঙ্গীত ঘিরে।

বিজ্ঞাপন

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের আগে বেজে ওঠে ভুল জাতীয় সংগীত। চ্যাম্পিয়নস ট্রফিতে সবগুলো ম্যাচের আগে বাজানো জাতীয় সংগীত। এরই ধারাবাহিকতায় ইংল্যান্ডের খেলোয়াড়রা জাতীয় সংগীত গাইতে লাইন ধরেন। তখনই স্টেডিয়ামে থাকা স্পিকারে বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত।

ভুল বুঝতে অবশ্য দেরি হয়নি। সেটি থামিয়ে বাজানো হয় ইংল্যান্ডের জাতীয় সংগীত বাজানো শুরু করা হয়। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় ভারতের জাতীয় সংগীত বাজানোর ওই ঘটনা। অব্যবস্থাপনার জন্য সমালোচনার মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন