এশিয়া কাপ

আফগানিস্তান দলে অলরাউন্ডার-স্পিনারের ছড়াছড়ি

আফগানিস্তান দলে অলরাউন্ডার-স্পিনারের ছড়াছড়ি

আসন্ন এশিয়া কাপের জন্য রশিদ খানের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অলরাউন্ডার ও স্পিনারদের প্রাধান্য দিয়ে এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টটির জন্য দল ঘোষণা করেছে সংস্থাটি।

আফগানিস্তানের ঘোষিত দলে রশিদ ছাড়াও বাকি স্পিনাররা হলেন মোহাম্মদ নবি, নুর আহমেদ, মোহাম্মদ গজনফার, মুজিব উর রহমান ও শরফউদ্দিন আশরাফ। এদের মধ্যে রশিদ, নবি ও আশরাফ আবার ব্যাটিংয়েও সিদ্ধহস্ত। অর্থাৎ এরা প্রত্যেকেই স্পিনিং অলরাউন্ডার।

বিজ্ঞাপন

১৭ সদস্যের দলে সিমিং অলরাউন্ডার হিসেবে আছেন তিনজন- করিম জানাত, গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই। যথারীতি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন রহমানুল্লাহ গুরবাজ। সব মিলিয়ে বেশ শক্তিশালী দলই নিয়েই এশিয়া কাপ খেলতে যাবে আফগানিস্তান।

গত ডিসেম্বরের পর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি আফগানিস্তান। যদিও এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে আফগানিস্তান। গ্রুপে তাদের ৩ প্রতিপক্ষ বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। ৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ১৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ১৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

এশিয়া কাপের জন্য আফগানিস্তানের স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দরবেশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, মুজিব উর রহমান, মোহাম্মদ গজনফার, সাদিকুল্লাহ অতল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, শরফুদ্দিন আশরাফ, নূর আহমদ, ফরিদ মালিক, নবীন-উল-হক ও ফজলহক ফারুকী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন