মেসি বলেই বুনো উদযাপন দেখেও চুপ ছিলেন কোক্কারো

মেসি বলেই বুনো উদযাপন দেখেও চুপ ছিলেন কোক্কারো

মাঠের লড়াইটা ১-১ গোলে অমীমাংসিত থেকে যেতে পারত। সেই সম্ভাবনাও দেখা দিয়েছিল। কিন্তু ইনজুরি টাইমে ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেন লিওনেল মেসি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের অ্যাসিস্টে মার্সেলো ভাইগান্ট জালে বল জড়াতেই জয়ের আনন্দে মাতে ইন্টার মিয়ামি।

বিজ্ঞাপন

লিগস কাপে ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়ে বুনো উদযাপনের জোয়ারে যেন ভেসে যান মেসি। উরুগুইয়ান স্ট্রাইকার মাতিয়াস কোক্কারোর সামনে গিয়ে উৎসব করতে থাকেন পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী। কোক্কারো সেটা দেখে কেবল মাথা নাড়ান আর মুচকি হাসেন। মেসির কারণেই এমন উদযাপন দেখার পরও চুপ ছিলেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে কোক্কারো বলেন, ‘মেসি ইতিহাসের সেরা। শুধু তিনি বলেই আমি চুপ ছিলাম। তার জায়গায় অন্য কেউ থাকলে অন্য কিছু হতো।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন