সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে উঠেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির ইয়ানিক সিনার। কানাডার ফেলিক্স আগর-আলিয়াসিমেকে সরাসরি ৬-০, ৬-২ গেমে হারিয়ে শেষ চারে পৌঁছান সিনার।
এই জয়ের মাধ্যমে চলতি শতাব্দীতে পঞ্চম খেলোয়াড় হিসেবে টানা ২৫টি জয়ের রেকর্ড করলেন সিনার। আগের পাঁচজন হলেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেদেরার এবং অ্যান্ডি মারে। সেমিতে সিনারের প্রতিপক্ষ ফ্রান্সের টেরেন্স অ্যাটমানে।
বিজ্ঞাপন
ম্যাচ জয়ের পর সিনার বলেন, 'আজ কোর্টে আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় সবাই এটা দেখেছেন। সামনে প্রতিটি দিনই আলাদা হতে চলেছে। আগামীকাল ছুটির দিন। এরপর দেখা যাক সেমিফাইনালে কী করতে পারি।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

