বিশ্বকাপ হকির ক্যাম্প শুরু শনিবার

বিশ্বকাপ হকির ক্যাম্প শুরু শনিবার

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে জুনিয়র বিশ্বকাপ হকি। এ টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। বিশ্বকাপের জন্য আগামী শনিবার হকির ক্যাম্প শুরু হচ্ছে।

আপাতত দেশের কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব ক্যাম্প পরিচালনা করবেন। আগামী সেপেম্বরের প্রথম দিন দলের সঙ্গে যোগ দেবেন নতুন নিয়োগপ্রাপ্ত ডাচ কোচ সিগফ্রাইড অকম্যান। সর্বশেষ ওমান দলে কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসান জানান, ‘ইচ্ছে আছে টুর্নামেন্টের আগে দেশের বাইরে যেয়ে ছেলেদের কিছু ম্যাচ প্রস্তুতি খেলানোর। সেটা হতে পারে ইউরোপ কিংবা এশিয়ার মধ্যে পাকিস্তানে। মালয়েশিয়ার সঙ্গেও কথা হয়েছে।এখনও চূড়ান্ত হয়নি। দেশের বাইরে যদি ১০ দিন থাকি তাহলে যেন ৬টা ম্যাচ খেলতে পারি। আমাদের বিদেশি কোচ আসবে, তার সঙ্গে আমাদের একটা চুক্তি হবে। তারপর সব ঠিক করতে পারব। তাছাড়া ডাচ কোচেরও কিছু প্ল্যানিং আছে, সে যদি ইউরোপের কথা বলে আমরা সেটাই করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন