রাজধানীর একটি হোটেলে গতকাল প্রাইম ব্যাংক প্রেজেন্টস ঢাকার রাইজিং স্টার ২০২৫ পাওয়ার্ড বাই ফ্রেশ-এর স্কুল দলের জার্সি ও ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে অনুষ্ঠিত এই অফিসিয়াল স্কুল টিমের জার্সি উন্মোচন করেন জাতীয় দলের তারকা ও লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। এরপর প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। উঠতি ফুটবলারদের উদ্দেশে উৎসাহমূলক বক্তব্য রাখেন হামজা। ঢাকার সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কুল ফুটবল টুর্নামেন্ট এটি। আগামী ১১ এপ্রিল থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা ও বেলা ২টা থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের বক্তব্যে বলা হয়, ‘এটা শুধু টুর্নামেন্ট নয়, উঠতি ফুটবলারদের প্রতিভা দেখানোর মঞ্চও। উঠতি ফুটবলারদের আমরা ফিফা মানের মধ্যে আনতে পেরেছি। এটি বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ কাঠামো তৈরি করতে সহায়তা করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

