এবারই এশিয়ান ফুটসালে বাংলাদেশ প্রথম অংশ নিচ্ছে। আর এশিয়ান ফুটসালে সবচেয়ে সফল দল ইরান। এই ইরান থেকেই ফুটসাল দলের জন্য কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। ৫৯ বছর বয়সি সাঈদ খোদারাহমি বাংলাদেশের ফুটসালের প্রথম কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় আসার কথা তার। কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। ২০১০ সাল থেকে এএফসির ফুটসাল ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন সাঈদ। মিয়ানমার জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন তিনি। এএফসি ও এশিয়ার বিভিন্ন স্থানে ফুটসাল নিয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ফুটসালের ওপর বইও লিখেছেন সাঈদ। তার অধীনে ৫৩ খেলোয়াড় নিয়ে আরেকটি ট্রায়াল আয়োজন করবে বাফুফে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

