হেডিংলি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন ঋষভ পন্ত। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।
এতোদিন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড ছিল কেবল জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারের দখলে। এবার তার পাশে বসলেন পন্ত।
হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ১৩৪ রান করেন পন্ত। দ্বিতীয় ইনিংসেও করেছেন সাবলীল ব্যাটিং। সেঞ্চুরি করে খুব দেশিদূর যেতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। শোয়েব বশিরের করা ইনিংসের ৭২তম ওভারে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পন্ত। তার আগে খেলেন ১১৮ রানের ইনিংস।
ব্যাট চালিয়েছেন অনেকটাই ওয়ানডে মেজাজে। ১১৮ রান করতে ১৪০ বল খেলেন পন্ত। তার ইনিংসটি সাজানো ছিল ১৫ চার ও তিন ছয়ের সাহায্যে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

