এএফসি নারী এশিয়ান কাপে সবশেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে ইরান। জর্ডানকে ২-১ গোলে হারিয়ে এবার সর্বশেষ দল হিসেবে এশিয়ান কাপের টিকিট কাটল ইরান।
ইরান ও জর্ডানের পয়েন্ট সমান হওয়ায় মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় দ্বিতীয়বার এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ইরান।
বিজ্ঞাপন
এ নিয়ে চূড়ান্ত হলো আসরের ১২টি দল। আগামী ২৯ জুলাই এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হবে। ড্রয়ে বাংলাদেশ ও ভারতের সঙ্গে একই পটে রয়েছে ইরানের মেয়েরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

