আগের দুই ম্যাচে জয়ের দেখা পায়নি ঢাকা মেট্রোপলিস। অবশেষে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট বিভাগকে ২৩ রানে হারিয়েছে মহানগরের দলটি।
এনসিএল টি-টোয়েন্টি এটি তাদের দ্বিতীয় জয়। ৯৬ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন সাদমান ইসলাম ও অভিষিক্ত আইচ মোল্লা। প্রথমে ব্যাট করে ঢাকা মেট্রো ৩ উইকেটে তোলে ১৬১ রান। রান তাড়া করতে নেমে সিলেট ৯ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৩৮ রানে।
একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে ২৮ রানে জেতে ঢাকা বিভাগ। ৯ উইকেটে ১৫০ রানের পুঁজি গড়ে ঢাকা বিভাগ। লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজশাহী ৯ উইকেটে ১২২ রানের বেশি তুলতে পারেনি। এ নিয়ে চতুর্থ ম্যাচে এসে তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা বিভাগ। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত তারাই পয়েন্ট তালিকার সবার ওপরে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রোপলিস-সিলেট বিভাগ
ঢাকা মেট্রোপলিস : ১৬১/৩, ২০ ওভার (নাঈম ৩৬, সাদমান ৪৯, আইচ ৫৩*; গালিব ১/২৪, ইবাদত ১/২৩ ও নাবিল ১/২৪)।
সিলেট বিভাগ : ১৩৮/৯, ২০ ওভার (দিশান ১৬, জাকির ১৯, খালিদ ২৪, অমিত ২৪, গালিব ২৩; হায়দার ২/২৫,মারুফ ২/২৯ ও শহিদুল ৩/২৪)।
ফল : ঢাকা মেট্রো ২৩ রানে জয়ী।
ম্যাচসেরা : আইচ মোল্লা।
ঢাকা বিভাগ-রাজশাহী বিভাগ
ঢাকা বিভাগ : ১৫০/৯, ২০ ওভার (আশিকুর ২২, রায়ান ৩২, মাহিদুল ৩৫; পায়েল ২/২৮ ও সাব্বির ২/৯)।
রাজশাহী বিভাগ : ১২২/৯, ২০ ওভার (সোহান ২৩, সাব্বির ২০, মেহরব ৩১; অপু ৩/১০, তাইবুর ২/২৫ ও সুমন ২/২১)
ফল : ঢাকা বিভাগ ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা : সুমন খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

