নেতৃত্ব হারালেন বিজয়

যা জানাল রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

যা জানাল রাজশাহী

বিপিএলে এনামুল হক বিজয়কে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগী হতেই বিজয়কে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে বলে জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

বিজয়কে বাদ দিয়ে নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম ঘোষণা করেছে রাজশাহী। খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরির পর দিনই অধিনায়কত্ব হারালেন বিজয়। তার অধীনে আট ম্যাচে মাত্র তিন জয় পেয়েছে রাজশাহী।

বিজ্ঞাপন

বিজয়কে বাদ দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে, ‘ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।’

‘ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।’

‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...