চলতি বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা আফগানিস্তানের। সিরিজটি হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতে। তবে সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, এই সিরিজটি সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। গেল বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ হিসেবে এই সিরিজটি মাঠে গড়াবে।
২০২৪ সালের জুলাইয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে সূচি পরিবর্তন করে কেবল ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ-আফগানিস্তান। সেই সিরিজে আফগানরা ২-১ ব্যবধানে জয় পায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

