বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

ত্রিদেশীয় সিরিজে যুবাদের ফাইনাল আজ

ত্রিদেশীয় সিরিজে যুবাদের ফাইনাল আজ

আফ্রিকা সফরটা বেশ ভালোই কাটছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় আজিজুল হাকিম তামিমের দল। ওই সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এবার জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নামবে। এবারও তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

তিন রাউন্ডের লিগপর্ব শেষে আজ ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তিন রাউন্ড অর্থাৎ ৬ ম্যাচের ৫ টিতেই জয় পেয়েছেন তামিম-জাওয়াদ আবরাররা। দ্বিপক্ষীয় সিরিজ জয়ের পর ত্রিদেশীয় টুর্নামেন্টে প্রোটিয়া যুবাদের বিপক্ষে সবশেষে ৬ দেখায় ৪ বার জয় পেয়েছে বাংলাদেশ। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে হারাতে আজ মাঠে নামবে তারা।

ম্যাচের আগে আমার দেশকে যুব অলরাউন্ডার সামিউন বশির রাতুল বলেন, ‘এখানকার উইকেট সাধারণত স্পোর্টিং হয়। আগের ম্যাচগুলোতেও পেয়েছি। আগামীকালও (আজ) হবে আশা করি। ফাইনাল জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা বাংলাদেশ আছে দারুণ ছন্দে।

আফ্রিকা সফরের আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ৩-২ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশের যুবারা। এর আগে যুব এশিয়া কাপের শিরোপাও জিতেছিল দলটি। ফলে ট্রফি নিয়ে ঘরে ফেরার ব্যাপারে আশাবাদী যুব দলের টিম ম্যানেজমেন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন