তিন কোটি টাকায় টিকিট স্পন্সর মধুমতি ব্যাংক

তিন কোটি টাকায় টিকিট স্পন্সর মধুমতি ব্যাংক

বিপিএলের সবশেষ আসরে টিকিটের স্পনসর ছিল মধুমতি ব্যাংক। এরই ধারাবাহিকতায় এবার বিসিবির সঙ্গে তিন বছরের জন্য টিকিট স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে ব্যাংকটি। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

প্রতি বছর এক কোটি টাকা করে তিন বছরে বিসিবিকে তিন কোটি টাকা দেবে মধুমতি ব্যাংক। এছাড়া পাকিস্তান সিরিজ থেকে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।

বিজ্ঞাপন

আগামী ২০ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গতকাল মিরপুরে টিকিট স্পনসরের নাম ঘোষণা করেছে বিসিবি। সেখানেই এসব তথ্য জানান মাহবুব আনাম।

এ ছাড়া তিনি জানান, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৭০ ভাগ টিকিট সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আগামীকাল থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট। সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাবে পাকিস্তান সিরিজের টিকিট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন