৮ মিনিটের ঝড়ে জিতল ম্যানসিটি

৮ মিনিটের ঝড়ে জিতল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গুডিসন পার্কে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের মেলে ধরতে না পারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুটি গোলই এসেছে ম্যাচের শেষদিকে- ৮ মিনিটের ব্যবধানে।

বিজ্ঞাপন

প্রতিপক্ষের মাঠে বল দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যানসিটি। যদিও গোলের জন্য খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। উভয় দলই কিছু সুযোগ নষ্ট করায় প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধও প্রায় গোলহীন থেকে শেষ হচ্ছিল। অবশেষে ৮৪ মিনিটে এভারটনের ডেডলক ভাঙেন ও রাইলি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান মাতেও কোভাচিচ।

এই জয়ে টেবিলের চারে উঠে এসেছে ম্যানসিটি। ৩৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। ১৩ পয়েন্ট কম পাওয়া আর্সেনাল আছে দুইয়ে। ৫৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে নিউক্যাসল ইউনাইটেড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন