সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১০৪

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১০৪

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের তোপের মুখে অল্প রানেই গুটিয়ে গেল নেদারল্যান্ডস। নাসুম আহমেদ-ম্নোস্তাফিজুর রহমানদের তোপে ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে স্কট এডওয়ার্ডের দল। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত। সিরিজ জিততে বাংলাদেশের চাই ১০৪ রান।

বিজ্ঞাপন

টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তবে ব্যাটিংয়ে নেমেই ডাচদের আসা-যাওয়ার শুরু। বাংলাদেশের বোলারদের তোপের মুখে ডাচদের তিনজনই কেবল দুই অংকের ঘর পেরোতে পেরেছেন।

আরিয়ানের ৩০ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। ১২ রান আসে শারিজ আহমেদের ব্যাট থেকে। বাকি ৮ ব্যাটারের রান মোবাইল ডিজিটের সংখ্যা।

বাংলাদেশের হয়ে ২১ রান খরচে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাসুম। দুটি করে উইকেট নেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ১টি করে উইকেট ঝুলিতে পুরেন শেখ মেহেদি ও তানজিম হাসান সাকিব।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল‍্যান্ডস: ১৭ ওভারে ১০৩ (ও’দাউদ ৮, বিক্রমজিৎ ২৪, নিদামানুরু ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, ক্রোস ২, জুলফিকার ২, ক্লেইন ৪, প্রিঙ্গল ১৬, আরিয়ান ৩০, ফন মিকেরেন ৩, ডোরাম ২*; মেহেদি ৩.৩-০-২৪-১, তাসকিন ৪-০-২২-২, নাসুম ৪-০-২১-৩, তানজিম ৩-০-১৬-১, মোস্তাফিজ ৩-০-১৮-২)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন