রিয়াল কোচের ম্যাচ বয়কটের হুমকি

রিয়াল কোচের ম্যাচ বয়কটের হুমকি

ভিয়ারিয়ালের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে ক্ষোভ ঝাড়েন কার্লো আনচেলত্তি। সেটা ব্যস্ত সূচিকে কেন্দ্র করে। এই ইস্যুতে রীতিমতো ম্যাচ বয়কটের হুমকি দিয়ে রেখেছেন ইতালিয়ান কোচ।

এর আগে সবশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল। সে ম্যাচের পর ৭২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ভিয়ারিয়ালের আতিথেয়তা নেয় তারা। তাই আনচেলত্তির কথায় স্পষ্ট, এরপর ৭২ ঘণ্টার কম বিরতি থাকলে ম্যাচ খেলতে নামবে না তার দল।

বিজ্ঞাপন

আনচেলত্তি বলেন, ‘আমরা শেষবারের মতো ৭২ ঘণ্টার কম বিরতিতে খেলতে নেমেছিলাম। এরপর আর এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। ম্যাচের সময় নিয়ে আমরা লিগ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমরাও আর ৭২ ঘণ্টার কম সময়ের ব্যবধানে খেলতে নামব না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন