৪০০ গোলের মাইলফলকে কেইন

৪০০ গোলের মাইলফলকে কেইন

ক্লাব ফুটবলে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন হ্যারি কেইন। বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করে ক্লাব ক্যারিয়ারে ৪০০তম গোলের দেখা পেয়েছেন ইংলিশ তারকা। সেই সঙ্গে বায়ার্নকেও এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়।

বিজ্ঞাপন

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ২২তম মিনিটে কর্নারে খুব কাছ থেকে হেডে গোলটি করেন তিনি। ক্লাব ক্যারিয়ারে টটেনহ্যামের হয়ে ২৮০, বায়ার্নের হয়ে ১০৪, লেস্টার সিটির হয়ে দুটি, মিলওয়ালের হয়ে ৯টি এবং লেইটন ওরিয়েন্টের হয়ে পাঁচটি গোল করেছেন এই স্ট্রাইকার।

ডর্টমুন্ডের বিপক্ষে ৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। ছয় মিনিট পর ইউলিয়ান ব্রান্ডট একটি গোল শোধ করে লড়াই জমিয়ে তুললেও, দলের হার এড়াতে পারেননি তিনি।

এবারের লিগে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে ডর্টমুন্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন