ইয়র্কারে স্টাম্প চিরে দুই ভাগ

ইয়র্কারে স্টাম্প চিরে দুই ভাগ

ক্রিকেটে ইয়র্কার বলে স্টাম্প উড়ে কিংবা ভেঙে যাওয়ার দৃশ্য নতুন নয়। এবার ঘটল তাজ্জব ঘটনা। ইয়র্কারের তোপে স্টাম্প চিরে দুই ভাগ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে।

বলটি করেছেন সমারসেটের অস্ট্রেলিয়ান পেসার রাইলি মেরেডিথ। এসেক্সের ইনিংসের তৃতীয় ওভারে চতুর্থ ডেলিভারি করেন সমারসেটের মেরেডিথ। বোল্ড হয়ে যান মাইকেল পেপার। তখনই দেখা যায়, স্টাম্পের দুই ভাগের একটি মাটিতে পোঁতা, অপর অংশ ঘাসের ওপর পড়ে আছে।

বিজ্ঞাপন

ওই আউটের মধ্য দিয়ে শেষ হয় পেপারের ১০ বলে ১৩ রানের ইনিংস। এরপর বিপর্যয় শুরু হয় এসেক্সের ব্যাটিং লাইনআপে। এর আগে ২.৩ ওভারে উইকেটশূন্য ২৮ রান তুলে নেওয়া দলটি ৫০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত ১৪.১ ওভারে গুটিয়ে যায় এসেক্সের ইনিংস। সর্বসাকুল্যে তারা ১৩০ রান করে ৯৫ রানের বড় ব্যবধানে হেরে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন