ডোপ নিয়ে নিষিদ্ধ ম্যারাথনের বিশ্বরেকর্ডধারী চেপঙ্গেটিচ

ডোপ নিয়ে নিষিদ্ধ ম্যারাথনের বিশ্বরেকর্ডধারী চেপঙ্গেটিচ

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। এ কারণে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন নারী ম্যারাথনের বিশ্বরেকর্ডধারী রুথ চেপঙ্গেটিচ। পরীক্ষায় পজিটিভ হওয়ায় তাকে এ শাস্তি দিয়েছে অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ)। ১৪ মার্চ তার দেওয়া নমুনা পরীক্ষা করে ডিউরেটিক হাইড্রোক্লোরোথিয়াজিড (এইচসিটিজেড) পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এইচসিটিজেড সাধারণত ফ্লুইড রিটেনশন ও হাইপারটেনশন চিকিৎসায় ব্যবহৃত হয়। ৩০ বছরের চেপঙ্গেটিচ নতুন বিশ্বরেকর্ড গড়েন শিকাগো ম্যারাথনে। ২০২৪ সালের অক্টোবরে এ দৌড়বিদ বিশ্বরেকর্ডটা গড়ে ছিলেন দুই ঘণ্টা, ৯ মিনিট ও ৫৬ সেকেন্ডের টাইমিং গড়ে।

আগের রেকর্ড ছিল ইথিওপিয়ার টিগস্ট অ্যাসেফার। ২০২৩ সালে বার্লিন ম্যারাথনে দুই ঘণ্টার কাছাকাছি সময়ে আগের বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। ১৬ এপ্রিল নোটিশ জারির সময় চেপঙ্গেটিচকে এআইইউ সাময়িকভাবে নিষিদ্ধ হননি। তবে ১৯ এপ্রিল এআইইউয়ের তদন্ত চলাকালীন তিনি স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা বেছে নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন