আইসিসি নারী ইমার্জিং নেশন্স টুর্নামেন্ট

নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

আইসিসি নারী ইমার্জিং নেশন্স টুর্নামেন্টে আবারও হার দেখল বাংলাদেশ নারী দল। পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট শুরু পর জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই আবারও ছন্দপতন। নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটের ব্যবধানে হারল সোবহানা মোস্তারির দল।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের আজমানে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় ডাচ নারীরা।

ডাচ নারীদের জয়ের নায়ক স্টেরে ক্যালিস। ৫০ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানে সাথী রানীর উইকেট হারায় তারা। শারমিনের ব্যাট থেকে আসে ১৯ রান। অধিনায়ক নিগার করেন ২০ রান। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করেন দিলারা। ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করে আউট হন তিনি।

শেষদিকে স্বর্ণা আক্তারের ১৩ বলে ১৯ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ।

নেদারল্যান্ডসের হয়ে ২১ রান দিয়ে ৪টি উইকেট নেন হিদার সিজার্স।

জবাবে ব্যাট করতে নেমে ২৮ রানে প্রথম ২ উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর ক্যালিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। একপ্রান্ত আগলে রেখে রান তোলার পাশাপাশি সতীর্থদের নিয়ে জয়ের পথ তৈরি করেন তিনি। শেষদিকে ফ্রেডরিক ওভারডাইক অপরাজিত ১২ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন। দুজনের ব্যাটিংয়ে ১৯.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন রাবেয়া খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন