ওয়াশিংটন ওপেনে পুরুষ ও নারী এককে শিরোপা জিতলেন অস্ট্রেলিয়ার আলেক্স ডি মিনাউর এবং কানাডার লিলাহ ফার্নান্দেজ।
ছেলেদের এককে লড়াই হয়েছে বেশ। মিনাউরকে জিততে গিয়ে ঘাম ঝরাতে হয়েছে। শেষমেশ মিনাউর ৫-৭, ৬-১, ৭-৬ (৩) গেমে হারিয়েছেন স্পেনের আলেসান্দ্রো ডেভিডোভিচকে।
বিজ্ঞাপন
অন্যদিকে, নারী এককের ফাইনালে রাশিয়ার আন্না কালিন্সকায়াকে ১ ঘণ্টা ৯ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-২ গেমে হারিয়ে ২০২৩ সালের পর প্রথম কোনো শিরোপা জিতলেন লিলাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

