ইনজুরির কারণে লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে আছেন এবাদত হোসেন চৌধুরী। অবশেষে দলে ফিরলেন এই ডানহাতি পেসার। তাকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
যথারীতি বাংলাদেশের নেতৃত্ব থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচ দুটি ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
আগামী ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। ১৭ জুন গলে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা। কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

