মনে করেন সাকিব

রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না

রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না

রাজনীতিতে আসায় তুমুল সমালোচনা হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। এই ইস্যুতে এখনও বেশ বিতর্কিত তারকা অলরাউন্ডার। যদিও সাকিব মনে করেন, তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না।

সবশেষ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন সাকিব। সংসদ সদস্যও নির্বাচিত হন। যদিও বেশিদিন সংসদ সদস্য হয়ে থাকা হয়নি তার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর আর দেশেই আসতে পারেননি। বর্তমানে আছেন জাতীয় দলের বাইরে। এসব কিছুই হয়েছে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার কারণে। যদিও সাকিব মনে করেন, মাগুরার মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছা থেকেই রাজনীতিতে যুক্ত হন তিনি।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমার রাজনীতিতে আসা ঠিক হয়নি যারা এটা বলছে তাদের বেশিরভাগই মাগুরার বাইরের। মাগুরার ভোটাররা কোনটা বিশ্বাস করছে আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ। তারা না চাইলে আমাকে ভোট দিবে না। এটা আসলে খুব সাধারণ বিষয়। আমি আজ নির্বাচনে দাঁড়ালেও মাগুরার মানুষজন আমাকে ভোট দেবে। কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব। আমার বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি। আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেমের পরিবর্তন করবেন কিভাবে? এখন যারা দেশ চালাচ্ছে সিস্টেমের বাইরে থাকলেও তারা কি পরিবর্তন আনতে পারতো?

সাকিব আরও বলেন, ‘যখন রাজনীতিতে যোগ দিয়েছি তখন ব্যাপারটা ঠিক ছিল। এখনও বিশ্বাস করি আমি ঠিক ছিলাম। কারণ আমার ভাবনা ছিল মাগুরার মানুষের জন্য কাজ করব। আমার বিশ্বাস ছিল ওদের জন্য কিছু করতে পারব। তারাও আমাকে চেয়েছে। আমার এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন