হাল্যান্ডের পাঁচ, মলদোভার বিপক্ষে গোলবন্যা নরওয়ের

হাল্যান্ডের পাঁচ, মলদোভার বিপক্ষে গোলবন্যা নরওয়ের

একাই পাঁচ গোল, ফুটবলের অবিশ্বাস্য ব্যাপারগুলোর একটি। সেটাই করে দেখালেন নরওয়ের আরালিং হাল্যান্ড। আর তাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মলদোভাকে ১১-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নরওয়ে।

বিজ্ঞাপন

৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ৩৪টি শট নেয় নরওয়ে, যার ১৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে মলদোভা দুটি শট নিলেও একটি লক্ষ্যে ছিল না। তাদের একমাত্র গোলটি প্রতিপক্ষের আত্মঘাতী।

শুরুতে হাল্যান্ডের পাস ধরে দলকে এগিয়ে নেন ফেলিক্স হর্ন মাইরা। এরপর গোলের খাতায় নাম তোলেন হাল্যান্ড। এরপর বিরতির আগেই হ্যাটট্রিক পূরণ করেন ম্যানসিটি তারকা। এরপর মার্টিন ওডেগারের গোলে ৫-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে নরওয়ে।

দ্বিতীয়ার্ধে বিরতির পর সপ্তম মিনিটে হেডে নিজের চতুর্থ এবং ৮৩তম মিনিটে আরেকবার বাঁ পায়ের শটে নিজের পঞ্চম গোলটি করেন হাল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলে ৪৫ ম্যাচে তার গোল হলো ৪৮টি। এরপর হ্যাটট্রিক করেন থেলো আসগার্ড।

যোগ করা সময়ে তিনিই মলদোভার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আসগার্ড।

দুর্দান্ত এই জয়ে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে তারা। ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ইতালি। তারা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন