অলিম্পিয়ানদের সম্মাননা

অলিম্পিয়ানদের সম্মাননা

২৩ জুন ছিল অলিম্পিক ডে। তবে একদিন পর অর্থাৎ ২৪ জুন অলিম্পিক ডে রান করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এদিন র‌্যালিসহ নানা আয়োজন ছিল। এর মধ্যে এবার ব্যতিক্রমী একটি আয়োজন করেছে বিওএ।

বিজ্ঞাপন

জাতীয় স্টেডিয়ামে দেশের ১৬ অলিম্পিয়ানদের সম্মাননা দেওয়া হয়েছে। র‌্যালি ও সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এবার অলিম্পিক রানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল- ‘আসুন আমরা স্বাস্থ্য ও সম্প্রদায়ের জন্য একসঙ্গে এগিয়ে চলি’।

কিংবদন্তি শুটার সাইফুল আলম রিংকি, আসিফ হোসেন খান, আবদুল্লা হেল বাকী, সাঁতারু মাহফিজুর রহমান, সোনিয়া আক্তার টুম্পা, স্প্রিন্টার শিরিন আক্তার, নাজমুন নাহার বিউটিসহ আরো কয়েকজন সম্মাননা পদক পেয়েছেন। অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, বিমল চন্দ্র তরফদার, দিয়া সিদ্দিকী, রোমান সানারা প্রবাসে রয়েছেন। শুটার আতিক বেঁচে নেই। ক্রীড়া সংশ্লিষ্টরা বিওএ নতুন উদ্যোগের প্রশংসা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন