খুলেছে কাঠমান্ডুর এয়ারপোর্ট

দেশে ফেরার চেষ্টায় ফুটবলাররা

দেশে ফেরার চেষ্টায় ফুটবলাররা

সুখবর হলো- নেপালের কাঠমান্ডুর এয়ারপোর্ট খুলেছে। ছাত্র বিক্ষোভের কারণে সব ধরনের ফ্লাইট বাতিল করেছিল ত্রিভুবন এয়ারপোর্ট। আজ বিকেল ৫টার দিকে আবার এয়ারপোর্ট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে দেশের ফেরার পথ খুলছে বাংলাদেশ ফুটবল দলের।

বিজ্ঞাপন

নেপালের বিপক্ষে দুইটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে কাঠমান্ডুতে আটকা পড়েন বাংলাদেশের ফুটবলাররা। ছাত্র বিক্ষোভের মধ্যে ক্রাউন ইম্পেরিয়াল হোটেলেই সময় কাটছে তাদের। ফুটবল দলের সঙ্গে নেপালের আছেন বাফুফে কার্য নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন।

কাঠমান্ডু থেকে মুঠোফোন আমার দেশকে তিনি বলেন, ‘আমরা খবরটি শুনেছি। দেশের ফেরার জন্য সবার সঙ্গেই যোগাযোগ হচ্ছে। বাংলাদেশ বিমানের সঙ্গে কথা হচ্ছে। যত দ্রুত সম্ভব আমরা দেশে ফেরার চেষ্টা করব।’ এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, হোটেলেই ফুটবলাররা জিম সেশন করেন। সবাই নিরাপদেই আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন