অস্ট্রেলিয়া যুবদলে বাংলাদেশি ফুটবলার আরহাম

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়া যুবদলে বাংলাদেশি ফুটবলার আরহাম

এক বছর আগে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলেছেন আরহাম ইসলাম। প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের বয়সভিত্তিক দলে নাম লেখান বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার এই কিশোর। এবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলেও জায়গা পেলেন প্রতিভাবান এই ফুটবলার।

চলতি মাসের মাঝামাঝিতে জাপানে ত্রিদেশীয় একটি ফুটবল সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আসন্ন স্বাগতিক জাপান ও স্পেনের জাতীয় অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়ার যুবারাও। এছাড়া জাপানের একটি ক্লাব দলের বিপক্ষেও এক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এজন্য ২০ সদস্যের অনূর্ধ্ব-২০ দল ঘোষণা করেছে তারা। এর মধ্যে ১৩ যুব ফুটবলার অস্ট্রেলিয়ার জুনিয়র দলে অভিষেকের অপেক্ষায়।

বিজ্ঞাপন

এই তালিকায় আছেন ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা বাংলাদেশের আরহামও। অস্ট্রেলিয়া দলে জায়গা পেলেও বাংলাদেশে উপেক্ষিত আরহাম। গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ২৩ টুর্নামেন্টের বাছাই খেলেছে বাংলাদেশ। কিন্তু ডাকা হয়নি আরহামকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন