কিছুদিন ধরেই আলোচনা চলছে টেস্ট ক্রিকেটে দ্বি-স্তর রীতি চালু নিয়ে। এর মাঝেই অতিরিক্ত টেস্ট খেলার বিপক্ষে অবস্থান নিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তার মতে, টেস্ট ক্রিকেটের বর্তমান পদ্ধতি যেকোনো দেশকে দেউলিয়া করে দিতে পারে।
গ্রিনবার্গ বলেন, ‘টেস্টে ম্যাচের সংখ্যা কম থাকা আশীর্বাদ। সবাইকে টেস্ট খেলার স্বপ্ন দেখতে হবে না। আমরা জোর করে টেস্ট খেলতে বাধ্য করে কিছু দেশকে দেউলিয়া করে দিচ্ছি।’
ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়া তিনটি টেস্টই জিতেছে একপেশে দাপট দেখিয়ে। আবার নিউজিল্যান্ড জিম্বাবুয়েকে ইনিংসের পাশাপাশি বড় রানের ব্যবধানে হারিয়ে অনায়াসে সিরিজ জিতেছে। ফলে বড় দলের সঙ্গে এমন সিরিজ আয়োজনকে দেউলিয়া পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন অজি সিইও গ্রিনবার্গ।
অজি সিইও আরও বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে টেস্ট ক্রিকেট এমন জায়গায় খেলানো হয় যেখানে এর মূল্য আছে, প্রতিদ্বন্দ্বিতা ও অনিশ্চয়তা আছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

