ইয়ুথ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের অংশ নিয়েছে ৭৫০ তায়কোয়ান্দোকার। গতকাল তেজগাঁওয়ের বিএফ শাহিন হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেন ১০ জেলা, ২৫ ক্লাবসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী তায়কোয়ান্দোকারা। ২১টি ইভেন্টে অংশ নেন ৫০০ জন তরুণ ও ২৫০ জন তরুণী।
বিজ্ঞাপন
প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী চিফ অব এয়ার স্টাফ (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ। এ সময় তায়কোয়ান্দো ফেডারেশনের সহসভাপতি আবদুস শাকুর চৌধুরী ও বাংলাদেশ তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

