ভারতের ফাস্ট বোলারদের ফিটনেসের আরও উন্নতি করার লক্ষ্যে ‘ব্রঙ্কো টেস্ট’ নেওয়ার পরিকল্পনা করছে কোচরা। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রুর ভাবনাতেই এই টেস্টের পরিকল্পনা। একই মত কোচ গৌতম গম্ভীরেরও।
ব্রঙ্কো টেস্টে পরীক্ষায় প্রথমে ২০ মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয়। এভাবে মোট পাঁচ সেটে ১২০০ মিটার দৌড়াতে হবে। পাঁচ মিনিটের মধ্যে পাঁচটা টেস্ট সম্পূর্ণ করতে হবে।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী, কিছু কিছু ক্রিকেটার নাকি এরই মধ্যে বেঙ্গালুরুতে বোর্ডের অ্যাকাডেমিতে গিয়ে এই পরীক্ষা দিয়ে এসেছেন। বর্তমানে ক্রিকেটারদের ইয়ো ইয়ো পরীক্ষা এবং দু’কিলোমিটার ট্রায়াল রানের মতো পরীক্ষা নেওয়া হয়। তার সঙ্গে এবার আরও একটা পরীক্ষা যোগ করা হচ্ছে।
দলের এক সূত্র বলেছেন, বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের কয়েকজন এরই মধ্যে ব্রঙ্কো টেস্ট দিয়েছেন। সম্প্রতি দেখা গেছে, ভারতের ফাস্ট বোলাররা সেভাবে দৌড়চ্ছেন না। বরং অনেক সময় কাটাচ্ছেন জিমে। তাদের দৌড় আরও বাড়াতে বলে দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

