৩৪ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের

৩৪ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত বোলিং করে যাচ্ছে পাকিস্তান। সফরকারীদের বোলিং দাপটে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন দাঁড়াতেই পারছেন না ক্রিজে। তাসের ঘরের মতো উড়ে যাচ্ছে লিটন দাসদের ব্যাটিং লাইন আপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.৩ ওভারে ৩৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে হতশ্রী অবস্থা ছিল পাকিস্তানের। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সব হিসেবনিকেশ পুষিয়ে দিলো সালমান আলী আগার দল। বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে নিয়েছে তারা। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৯ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন সাহিবজাদা ফারহান।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আনুষ্ঠানিকতার। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করবে পাকিস্তান।

দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। তাই এই ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে নেমেছে লিটনের দল। আগের ম্যাচের একাদশ থেকে বিশ্রামে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসানকে। তাদের জায়গায় দলে এসেছেন তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন