স্পেশাল অলিম্পিকস বিশ্ব শীতকালীন গেমস ২০২৫ এ ফ্লোর বল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ইতালির তুরিনে অনুষ্ঠিত ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়েছে তারা।
বাংলাদেশকে স্বর্ন পদক এনে দেওয়ার পথে একটি করে গোল করেন স্বর্না, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। এর আগে শেষ চারের ম্যাচে ক্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় বাংলাদেশ। অপর সেমিফাইনালে ভারতকে হারায় ইউক্রেন।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

