কুস্তিতে প্রথম নারী কোচ শিরিন

কুস্তিতে প্রথম নারী কোচ শিরিন

কুস্তিতে দেশের প্রথম নারী কোচ হিসেবে নাম লেখালেন শিরিন সুলতানা। সাবেক কুস্তিগীর তিনি। ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে পদক জয়ের রেকর্ডও রয়েছে তার।

তিনটি গেমস সামনে রেখে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে কুস্তিগীরদের অনুশীলন ক্যাম্প। এ ক্যাম্পে কুস্তিগীরদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোচ শিরিন সুলতানা।

বিজ্ঞাপন

দেশে কুস্তির ইতিহাসে প্রথম নারী কোচ হয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই কুস্তিগীর বলেন, ‘ইতিহাসের অংশ হতে কার না ইচ্ছে করে। আমিও সেই অংশের অংশীদার হলাম।’

আগামী অক্টোবরে বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান যুব গেমস। পরের মাসে সৌদি আরবের রিয়াদে হবে ইসলামিক সলিডারিটি গেমস। জানুয়ারিতে পাকিস্তানে হবে সাউথ এশিয়ান (এসএ) গেমস। তিনটি গেমসেই পদকের জন্য লড়বেন দেশের কুস্তিগীররা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন