সাবিনা-ঋতু-সুমাইয়ার ১৯ গোল

সাবিনা-ঋতু-সুমাইয়ার ১৯ গোল

ভুটানের লিগে খেলতে গিয়ে গোলবন্যা বইয়ে দিচ্ছেন বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে সাবেক অধিনায়ক সাবিনা খাতুন আছেন ফর্মের তুঙ্গে। একই সঙ্গে জ্বলে উঠছেন ধতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও মনিকা চাকমা। এবার এক ম্যাচেই ১৯ গোল করলেন এই চারজন।

সাবিনারা খেলেন ভুটান লিগের দল পারো এফসিতে। নিজেদের সবশেষ ম্যাচে পারো এফসি ২২-০ গোলে ফুটসিলিং এফসিকে হারিয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন একাই ৭ গোল করে ম্যাচ সেরা হয়েছেন।

পারো এফসির ২২ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া করেছেন ১৯ গোল। সর্বাধিক ৭ গোল সাবিনার, ঋতুপর্ণার ৬টি, সুমাইয়ার চারটি ও মনিকার গোল সংখ্যা দুটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন