চোটের কারণে সাইম আইয়ুবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে পাকিস্তান। এরপরও মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টে এই তরুণ ক্রিকেটারকে পাওয়ার আশায় ছিল ম্যান ইন গ্রিনরা। যদিও এবার সাইমকে নিয়ে সব আশা শেষ হয়ে গেল পাকিস্তানের।
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ডান গোড়ালির ফ্র্যাকচারের ইনজুরিতে পড়েন সাইম। বর্তমানে ইংল্যান্ডে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করছেন। সবশেষ পরিস্থিতি জানার জন্য শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার পরীক্ষা নিরীক্ষা করা হয়। রিপোর্টে দু:সংবাদ পেয়েছে পিসিবি।
পিসিবি জানিয়েছে, সাইমকে অন্তত আরও ৫ সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে। অর্থ্যাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কোনো সম্ভাবনাই থাকল না। শুধু তাই নয়, সেরা আট দলের টুর্নামেন্ট শেষে পাকিস্তানের হয়ে এই ওপেনারের নিউজিল্যান্ড সফরও এখন অনিশ্চিত। ব্ল্যাক ক্যাপসদের মাটিতে ৫ টি-টোয়েন্টির পাশাপাশি ৩টি ওয়ানডে খেলবে পাকিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

