আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিরপরাধ হলে সাকিব মাশরাফিকে স্বাগতম

স্পোর্টস রিপোর্টার

নিরপরাধ হলে সাকিব মাশরাফিকে স্বাগতম

নিরপরাধ হলে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে স্বাগতম জানাবেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রাজধানীর পল্লবীতে বিদ্যানিকেতন স্কুলে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণকালে এমন মন্তব্য করেন তিনি।

আমিনুল বলেন, ‘সাকিব ও মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি তাদের যে মামলা-সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যদি তারা আইনগত বিষয়গুলো মোকাবিলা করে নিরপরাধ হয়ে মাঠে এসে খেলেন, সে জায়গায় আমি তাদের স্বাগত জানাব।’

বিজ্ঞাপন

সাকিব-মাশরাফিদের উদ্দেশ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে, সেগুলোর মোকাবিলা করে যদি আপনারা নিরপরাধ হন, সবকিছু পিউর করে যদি মাঠে আসেন, তাহলে আমরা স্বাগত জানাব। এটুকুতে আমরা শতভাগ নমনীয় থাকব।’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশ থেকে আর দেশে ফিরতে পারেননি সাকিব। তাকে হত্যা মামলায় হুকুমের আসামি করা হয়েছে। দেশে থাকলেও আড়ালে আছেন মাশরাফি। তার নড়াইলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধেও। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সাকিব-মাশরাফির বিষয়ে বেশ কয়েক দফা কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরই মধ্যে সাকিবকে জাতীয় দলে পেতে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...