টোকিওর পুলে তারুণ্যের ঝলক

মারশাঁকে অলিম্পিকের চ্যালেঞ্জ ছুড়লেন ১৭ বছরের কোজিমা

মারশাঁকে অলিম্পিকের চ্যালেঞ্জ ছুড়লেন ১৭ বছরের কোজিমা

এশিয়ান গেমসের সুইমিংপুলে চলছে উদীয়মান তারকাদের রাজত্ব। একদিকে জয়ের ধারা বজায় রেখে জোড়া সোনা জয়ের কীর্তি, অন্যদিকে বিশ্ব সাঁতারের অন্যতম শীর্ষ নাম লিওঁ মারশাঁকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সাহসী গল্প—সব মিলিয়ে এক রোমাঞ্চকর প্রতিযোগিতার সাক্ষী হলো ক্রীড়াবিশ্ব।

ফরাসি কিংবদন্তি লিওঁ মারশাঁর উপস্থিতিতেই পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নতুন এশিয়ান গেমস রেকর্ড গড়ে সোনা জিতে নিয়েছেন জাপানের ১৭ বছর বয়সি উদীয়মান তারকা ইউমেকি কোজিমা। চার মিনিট ০৭.০২ সেকেন্ড সময় নিয়ে তিনি স্বর্ণপদক ছিনিয়ে নেন।

বিজ্ঞাপন

রেসের শুরুতেই ব্রেস্ট স্ট্রোক পর্বে এগিয়ে ছিলেন কোজিমারই স্বদেশি টমোয়ুকি মাৎসুশিতা। তবে ভয় না পেয়ে নিজের ছন্দে সাঁতরে শেষ ফ্রিস্টাইল ধাপে গতি বাড়িয়ে দেন কোজিমা। শেষ পর্যন্ত মাৎসুশিতাকে ২.৬২ সেকেন্ডের ব্যবধানে পেছনে ফেলে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। এর আগে ২০০ মিটার মিডলেতে মাৎসুশিতার কাছে মাত্র ০.০৬ সেকেন্ডে সোনা হাতছাড়া হয়েছিল কোজিমার। ৪০০ মিটারে সেই হারের প্রতিশোধ নিয়ে কোজিমা বলেন, ‘আমি জানতাম আতঙ্কিত হলে চলবে না। নিজের সেরাটা দেওয়ার ওপর নজর রেখেছিলাম, সেটাই আমাকে জয় এনে দিয়েছে।’

মারশাঁর চার মিনিট ০২.৫০ সেকেন্ডের সময়ের বিশ্বরেকর্ড থেকে এখনো কিছুটা পিছিয়ে থাকলেও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সামনে রেখে ব্যবধান কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন কোজিমা। তার স্পষ্ট বক্তব্য, ‘বর্তমানে মারশাঁই আমার সবচেয়ে বড় লক্ষ্য। একটু একটু করে হলেও তার কাছে পৌঁছাতে চাই এবং একদিন তাকে ছাড়িয়ে যেতে চাই।’

টোকিওতেই এক সাক্ষাৎকার দিতে গিয়ে ফরাসি সাঁতারু লিওঁ মারশাঁ অকপটে স্বীকার করেন, ২০২৮ অলিম্পিকে জাপানের সাঁতারুরাই তার প্রধান বাধা হতে যাচ্ছে। জাপানি তরুণদের গতি দেখে তিনি যে ‘ভীত ও চিন্তিত’Ñসে কথাও গোপন করেননি। মারশাঁ তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কোজিমা, মাৎসুশিতা এবং ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনাজয়ী শিন ওহাশির নাম আলাদাভাবে উল্লেখ করেন।

এমন পরাজয় থেকে শিক্ষা নিয়ে ২১ বছর বয়সি মাৎসুশিতা বলেন, ‘সবকিছু নিখুঁত হলে কোনো মজা থাকে না। এমন ধাক্কা আমাদের মাটিতে পা রেখে আবার কঠোর অনুশীলনে ফিরতে সাহায্য করে।’ অন্যদিকে মারশাঁর প্রশংসা শুনে উৎসাহিত ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনাজয়ী ওহাশি জানান, অলিম্পিকে মারশাঁকে হারানোর লক্ষ্যেই তিনি সময় আরো উন্নত করার চেষ্টা করছেন।

হংকংয়ের তারকা সাঁতারু শিভন হাউগি ২০০ মিটার ফ্রিস্টাইলের পরদিনই ৫২.৪৫ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ফ্রিস্টাইলেও সোনা জয়ের অনন্য রেকর্ড গড়েন। ২০২৩ হাংঝৌ এশিয়ান গেমসের পর এবারও ‘ফ্রিস্টাইল ডাবল’ ধরে রাখলেন তিনি। নিজের মানসিকতা নিয়ে হাউগি বলেন, ‘আমি খেতাব রক্ষা বা চারপাশের চাপ নিয়ে ভাবি না। শুধু নিজের পরিকল্পনা অনুযায়ী সাঁতার কাটার চেষ্টা করি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন