এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে এফটিপির বাইরে সিরিজ খেলার সিদ্ধান্ত ছিল দুই দলেরই। এরই অংশ হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে পাকিস্তান দল।
বিজ্ঞাপন
বিসিবি সূত্রে জানা গেছে, দুই দফায় বাংলাদেশে আসবে পাকিস্তান। প্রথম দফায় ৮টা ৪০ মিনিটে ঢাকায় আসবে পাকিস্তান দল। দ্বিতীয় দফায় পাকিস্তান দল বাংলাদেশে পা রাখবে বিকাল ৫টায়।
বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের পাশাপাশি শাহিন শাহ আফ্রিদিকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান দল। সাম্প্রতিক সময়ে এই তারকা তিন ক্রিকেটারকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ খেলছে দেশটি।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২০ জুলাই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২২ ও ২৪ জুলাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

