ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামলেই যেন রেকর্ড হয়ে যাচ্ছে। এ যেন অলিখিত এক রীতি হয়ে দাঁড়িয়েছে। শুধু খেললেই নয়, গোল স্কোরিং থেকে সতীর্থদের গোলে অ্যাসিস্ট করেও রেকর্ড করা সিআর সেভেনের জন্য নতুন কিছু নয়। বৃহস্পতিবার রাতে তো ম্যাচ জয়ে নতুন রেকর্ড গড়লেন রোনালদো।
সৌদি প্রো লিগে আল-রায়েদকে ২-১ গোলে হারিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর। এ ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি উপহার দিয়েছেন এ পর্তুগিজ মহাতারকা।
আল নাসরের জার্সি গায়ে ৯৪ ম্যাচ খেলে এ নিয়ে রোনালদো করলেন ৮৫ গোল। সব মিলিয়ে তার ক্যারিয়ারের গোল সংখ্যা দাঁড়াল ৯২১ এ। তবে রোনালদো রেকর্ড গড়লেন ম্যাচ জয়ে।
পাঁচ বারের এ ব্যালন ডি’অর জয়ী রোনালদো এ নিয়ে ক্লাব ক্যারিয়ারে পেলেন ৭০০তম জয়ের দেখা। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ ম্যাচ জেতার অসাধারণ এক নজির নিজের সম্পত্তি বানিয়ে নিলেন এ মেগাস্টার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

