ওভাল টেস্টে পূর্ণশক্তির পেস আক্রমণ নিয়ে নামার ঘোষণা দিয়েছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। সবাই ফিট আছে বলে নিশ্চিত করেছেন গম্ভীর। ফলে পুরো শক্তির পেস অ্যাটাক নিয়েই নামছে ভারত, এটা নিশ্চিত।
আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে ভারতের জয়ের কোনো বিকল্প নেই। সিরিজে সমতা ফেরাতে এ ম্যাচ জিততেই হবে ভারতকে। তাতে সব পেসার ফিট থাকা মানে ভারতের জন্য বাড়তি আত্মবিশ্বাস।
বিজ্ঞাপন
ম্যানচেস্টার টেস্ট শেষে গম্ভীর বলেন, ‘সব পেসারই ফিট। কোনো ইনজুরি নেই।’ বুমরাহ শেষ টেস্ট খেলবেন কি না, সে প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘এই মুহূর্তে আমরা এখনো কোনো আলোচনা করিনি দলগত গঠনের বিষয়ে।বুমরাহ খেলবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। তবে যেই খেলুক, সে দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

