ম্যানচেস্টার সিটির কাছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন যেন দুঃস্বপ্নের নাম। গত বছরের শেষ দিকে এই দলটার কাছেই খেই হারিয়ে ফেলেছিল ম্যানসিটি। নতুন মৌসুমেও দুঃস্বপ্নের ঘোর কাটাতে পারলো না সিটিজেনরা। প্রিমিয়ার লিগের ম্যাচে পেপ গার্দিওলার দলকে ২-১ গোলে হারাল ব্রাইটন। অন্য ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল।
ম্যানসিটি ম্যাচের ৩৪ মিনিটের গোলে এগিয়ে যায়। গোলদাতা আর্লিং হালান্ড। তবে দ্বিতীয়ার্ধে সেটা ধরে রাখতে পারল না ইতিহাদের দলটি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি এরিয়ায় ম্যাথুস নুনেসের হ্যান্ডবলে রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করেন জেমস মিলনার।
খেলার শেষ মুহূর্তে সিটিজেনদের কফিনে শেষ পেরেকটি মারেম ব্রাহান গ্রুদা। ৮৯ মিনিটে কাওরু মিতোমার অ্যাসিস্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সিটি কিপারকে ফাঁকি দেন তিনি। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম দল ম্যানসিটি। এক পয়েন্টে এগিয়ে থেকে দশম স্থানে ব্রাইটন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

