ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে চেলসি

ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে চেলসি

প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যাম হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে চেলসি। গতকাল রাতের ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে স্টামফোর্ড ব্রিজের দলটি। চেলসির হয়ে দুই অর্ধে দুটি গোল করেছেন জোয়াও পেদ্রো ও এনজো ফার্নান্দেজ। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আর্সেনালকে হটিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল এনজো মারেস্কার দল। অবশ্য আর্সেনাল একটি ম্যাচ কম খেলেছে।

ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের জন্য শট নেন চেলসির জোয়াও পেদ্রো। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট আটকে দেন বেনার্দো লিনো। দুই মিনিট পর সেন্টার বক্স থেকে নেওয়া ফুলহ্যামের জোয়াকিম অ্যান্ডারনের শট পোস্টের ওপর দিয়ে উড়ে যায়।

বিজ্ঞাপন

ত্রয়োদশ মিনিটে ইনজুরি আক্রান্ত লিয়াম ডেলাপের জায়গায় টাইরিক জরজকে নামায় চেলসি। ১৮ মিনিটে ফুলহ্যামের আলেক্স লবি মিস করেন। অবশেষে ২০ মিনিটে জালের দেখা পান ফুলহ্যামের জস কিং। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদল করেন রেফারি।

এরপর একের পর এক আক্রমণ করে যায় চেলসি। তাতে প্রথমার্ধের যোগ করা ৭ মিনিট সময়ের শেষ মিনিটে (৫৩ মিনিট) চেলসিকে এগিয়ে নেন পেদ্রো। কর্নার থেকে এনজো ফার্নান্দেজের উড়িয়ে দেওয়া বলে ডানপ্রান্ত দিয়ে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন চেলসি ফরোয়ার্ড।

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা চেলসি দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে। তারই ধারাবাহিকতায় ৫৫ মিনিতে দ্বিতীয় গোলটি পেয়ে যায় তারা। বক্সে হ্যান্ডবল উপহার দেন রায়ান সেসেগনন, স্পট কিকে দলকে এগিয়ে নেন এনজো। বাকি সময়ে দুই দলই একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ করে। তবে গোলের দেখা পায়নি কেউ। ফলে জয় নিয়েই মাঠে ছাড়ে চেলসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন